ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জোর দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১১:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

৩০শে সেপ্টেম্বর : চলতি বছর চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষের নীতি ও ব্যবস্থা বাস্তবায়নে প্রচেষ্টা চালানোর ওপর জোর দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সাম্প্রতিক বৈঠকে ক্রমবর্ধমান নীতি বাস্তবায়নের যে ব্যবস্থা প্রণীত হয়, রোববার সেই সংক্রান্ত একটি নির্বাহী সভায় সভাপতিত্ব করার সময় লি এই মন্তব্য করেন।

বৈঠকে বলা হয়, সামষ্টিক নীতিমালা ও বিধিনিষেধ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। সেইসঙ্গে বিভিন্ন নীতির মধ্যে সমন্বয় এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপের সমস্যাগুলোও মোকাবিলা করতে হবে।

চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তালিকাভুক্ত ১০২টি মূল প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হয় বৈঠকে।
এ ছাড়া, বৈঠকে অন্তর্ভুক্তিমূলক শিশু-যত্ন সংক্রান্ত পরিষেবা ব্যবস্থার নির্মাণ উন্নীত করার পাশাপাশি মেধাস্বত্ত্ব নিয়ে চীনের সক্ষমতা বৃদ্ধির অগ্রগতির বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি জনপ্রিয়করণ এবং অন্যায্য প্রতিযোগিতার বিরুদ্ধে আইনের খসড়া সংশোধনগুলো নিয়ে সভায় আলোচনা করা হয়েছে এবং পরবর্তী আলোচনার জন্য জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটিতে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র:ফয়সল-শান্তা, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জোর দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪