ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

আমতলীতে নকলের দায়ে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)

চলতি ফাজিল পরীক্ষার পরীক্ষা কেন্দ্র থেকে নকলের দায়ে আট নারী শিক্ষার্থী সহ নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । এছাড়াও একজন শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

৮ই নভেম্বর শনিবার বরগুনার আমতলী উপজেলার হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে মোট নয়জন ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে আটজন নারী। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনউজ্জামান নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে নকলের বিষয়টি তার নজরে আসলে তিনি ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন। আর দায়িত্বে অবহেলার কারণে একজন শিক্ষিকাকে অব্যাহতি দেয়া হয়। ঐ পরীক্ষা কেন্দ্রে আজ ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা চলছিল।মোট ৭৮ পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন নারী পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনউজ্জামান বলেন, চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।শনিবার নকলের দায়ে নয়জন ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার ও শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

আমতলীতে নকলের দায়ে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৫:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫