ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

কটিয়াদীতে কাঞ্চন ভূঁইয়া ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাঞ্চন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মণ্ডলভোগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মণ্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কাইয়ূম (গঙ্গা) এর সার্বিক উদ্যোগে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ১৫টি বিদ্যালয়ের মোট ১১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষায় ৮০ নম্বর অর্জনকারী শিক্ষার্থীরা ট্যালেন্টপুল বৃত্তি, ৭০ নম্বরপ্রাপ্তরা সাধারণ বৃত্তি পাবেন। এছাড়া সকল পরীক্ষার্থীর জন্যই সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন মণ্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কেন্দ্র সচিব নূরুন্নাহার বেগম, সিনিয়র শিক্ষক ও হল সুপার মোঃ শহীদুর রহমান, গ্রীনবার্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাহমুদা বেগম এবং ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন খানসহ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

কটিয়াদীতে কাঞ্চন ভূঁইয়া ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫