ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

কাঞ্চন সেতুর টোল বন্ধের দাবী

রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

জানযট নিরসনে রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে গতকাল ২২সেপ্টেম্বর রবিবার টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এময় সড়কের উভয়দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। মানববন্ধন পূর্বক সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলম, ছাত্র দলের হৃদয়, জিতু আহম্মেদ, রাকিব হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এ সেতুতে চলাচলকারী যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়েছিলো।

কিন্তু সেতু নির্মাণের ১৮ বছর পার হলেও এখনো এ সেতুর টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সেতুর দুই পাশের সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারনে প্রতিদিন এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যাত্রীরা। টোলপ্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অথবা কালাদী কিংবা সুবিধাজনক স্থানে স্থানান্তরের করতে হবে। অন্যথায় এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সকল দাবী দ্রæত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে অবরোধ তুলে নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ

SBN

SBN

কাঞ্চন সেতুর টোল বন্ধের দাবী

আপডেট সময় ০৭:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪