ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

কুমিল্লায় যানজট নিরসনে পুলিশ বক্স স্থাপন

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা

কুমিল্লা নগরীর ব্যস্ততম সড়কগুলো যানজট মুক্ত রাখতে এবং সুশৃঙ্খল ট্রাফিক কার্যক্রম নিশ্চিতকরণে উদ্বোধন করা হয়েছে ৭ টি ট্রাফিক পুলিশ বক্স।

শনিবার (২৯ জুন) বেলা ১ টার দিকে নগরীর কান্দিরপাড়ে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা।

এসময় মেয়র বলেন, আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা অনেক কষ্ট করে নগরীর যানজট রোধ করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এখন তাদের একটি ছায়া হয়েছে। এতে নাগরবাসীর সেবার মান উন্নত হবে।

পুলিশ বক্সের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, কুমিল্লা নগরীর মানুষের সবচেয়ে বড় চাহিদার জায়গা হলো যানজটমুক্ত নগরী। সেই বিষয়টি মাথায় নিয়ে আমরা নগরীর ৭ টি মূল পয়েন্টে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করেছি। আমরা আশা করছি, মানুষ এর সুফল পাবে।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

কুমিল্লায় যানজট নিরসনে পুলিশ বক্স স্থাপন

আপডেট সময় ০৯:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪