ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

কুমিল্লা বোর্ডে এইচএসসির খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ১০৮ জন

কুমিল্লা প্রতিনিধি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল পুননিরীক্ষণে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১০৮জন। জিপিএ-৫ বেড়েছে ২৩টি।

রোববার (১৬ নভেম্বর)কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এর আগে ১৬ অক্টোবর ফল প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) পরীক্ষার খাতা পুননিরীক্ষণের আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। ৯৪ হাজার ৬৫ টি উত্তরপত্র পুননিরীক্ষণের আবেদন পড়ে এবার। এর মধ্যে দুই হাজার ৫৮০ টি উত্তরপত্র পরিবর্তন হয়।

এবার খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছেন ১০৮ জন পরীক্ষার্থী। এবার গ্রেড পরিবর্তন ৫৮৭ জনের, নম্বর বেড়েছে ২ হাজার ২১৩ জনের।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৫৭৬ জন। বহিষ্কার হয় ৬৬ জন। ১৬ অক্টোবর ফল ঘোষণার দিন জানানো হয়, এ বছর পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। বোর্ডের মোট পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এর মধ্যে মেয়ে ১ হাজার ৭৪৯ জন, ছেলে ৯৫৮ জন।
২০২৪ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫। গত বছর জিপিএ৫ পেয়েছিল ৭ হাজার ৯২২ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসব ফলাফল পরিবর্তন করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

কুমিল্লা বোর্ডে এইচএসসির খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ১০৮ জন

আপডেট সময় ০৪:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫