ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ

মোঃ কামরুজ্জামান সেন্টু

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দু’পাশের প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় জেলা প্রশাসন ও সওজ বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, গত কয়েকদিন পূর্বে উপজেলার ওয়ারুক বাজার, মেহের ষ্টেশন, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজার থেকে ব্যবসায়ীদের নিজ দায়িত্বে এসব স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। গত মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়েছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের প্রতিনিধি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

তিনি জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলমুক্ত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে- নিয়ম মেনে আবেদন করলে তারা সরকারি সুবিধা পেতে পারেন বলে জানান।

দোয়াভাঙ্গা বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিলো। কিন্তু কয়েকদিন পরে আবারও সড়কের এ জায়গাগুলোর দু’পাশ অবৈধভাবে দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির সুফল আর পাওয়া সম্ভব হয় না।
সওজ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছি উদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর মাস থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের সব জায়গা দখলমুক্ত করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ

আপডেট সময় ০৯:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪