ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার: ইরানের প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

лªÉçÕÕÆ¬£¬¿¦É½£¨¶íÂÞ˹£©£¬2024Äê10ÔÂ23ÈÕ µ±µØÊ±¼ä10ÔÂ23ÈÕÏÂÎ磬¹ú¼ÒÖ÷ϯϰ½üƽÔÚ¿¦É½³öϯ½ðש¹ú¼ÒÁìµ¼ÈË»áÎîÆÚ¼ä»á¼ûÒÁÀÊ×ÜͳÅåÔóÏ£ÆëÑï¡£ лªÉç¼ÇÕß ÔÀÔÂΰ Éã

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২৩ অক্টোবর বিকালে রাশিয়ার কাজানে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সি চিন পিং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন অটলভাবে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়িয়ে যাবে।

সি চিন পিং বলেন, চীন ইরানকে তার জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষা, নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ক্রমাগত অগ্রগতি এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতির প্রচেষ্টাকে সমর্থন করে। চীন ইরানের সাথে পারস্পরিক সমর্থন, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করা, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম মেনে চলা এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার নীতির ভিত্তিতে সুসম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক।

সি আরও বলেন, তার দেশ ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে, দুই দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে, এবং দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করতে যৌথভাবে কাজ করে যেতে চায়। প্রথমবারের মতো পূর্ণ সদস্য হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করায় ইরানকে অভিনন্দনও জানান তিনি।

এ সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সন্তোষজনক। ইরান দ্বিপক্ষীয় সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের সাথে কাজ করবে এবং সংযোগ, অবকাঠামো ও পরিচ্ছন্ন জ্বালানিসহ নানান ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীর করবে। এটি কেবল ইরানের উন্নয়ন-প্রক্রিয়ার জন্য সহায়ক হবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও অনুকূল প্রমাণিত হবে।
আনুষ্ঠানিকভাবে ব্রিক্স সহযোগিতা ব্যবস্থায় যোগ দিতে তার দেশকে সাহায্য করায় চীনকে ধন্যবাদও জানান ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: ওয়াং তান হোং রুবি, চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি)।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪