ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

‘জনতার বীর’ স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট সি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

৩০শে সেপ্টেম্বর : চীনের জন্য জীবন উৎসর্গকারী জাতীয় বীর শহীদদের স্মরণে বেইজিংয়ের থিয়ানআনমেন স্কয়ারে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘জনতার বীর’ এ সোমবার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং এবং অন্যান্য নেতারা।

প্রতিবছর ৩০ সেপ্টেম্বরকে শহীদ দিবস হিসেবে পালন করে চীন। এই দিনটিতে দেশের জন্য শহীদ হওয়া জাতীয় বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়। লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েশিয়াং, লি সি এবং হান চেংসহ অন্যান্য সিনিয়র নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি ১১তম শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন। অংশগ্রহণকারীরা জাতীয় সঙ্গীত গেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রেসিডেন্ট সির শ্রদ্ধা নিবেদনের পর একে একে অন্যান্য অতিথিবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে একদল শিশুশিল্পী দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

২০১৪ সালে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস ৩০ সেপ্টেম্বরকে শহীদ দিবস হিসেবে মনোনীত করে। এরপর থেকে প্রতিবছর দিনটিকে গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

সূত্র:শুভ-শান্তা, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

‘জনতার বীর’ স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট সি

আপডেট সময় ১০:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪