ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

ঝিনাইদহ জমি সংক্রান্ত বিরোধে কৃষকের বাড়ির চারপাশ ঘিরে দিলো প্রতিবেশীরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মজিদ নামে এক কৃষকের বাড়ির চারপাশ তারকাটা দিয়ে ঘিরে দিয়েছ প্রতিপক্ষ প্রতিবেশীরা। বাড়ির চারপাশ ঘিরে দেওয়ায় তারা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বাইরে যাতায়াত করতে পারছে না। ফলে চরম বিপাকে পড়েছে পরিবারটি।

বিষয়টি সমাধানের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ঐ অভিযোগের মাধ্যমে বাদী উল্লেখ করেন, কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশলুয়া গ্রামের মৃত বিলাত আলীর ছেলে মুক্তার আলী ও আব্দুর রাজ্জাক এবং মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রীস আলী ও কামাল হোসেন তফসিল ও খতিয়ান অনুযায়ী আমার জমির সাথে থাকা ২১ শতক জমি পাবে। কিন্তু তাদের নামীয় ২১ শতক জমি না নিয়ে, আমার ও আমার স্ত্রী নামীয় সম্পত্তির মধ্যে হইতে জমি জোরপূর্বক নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। আমি ও আমার পরিবার তা বিবাদীদের দিতে না চাইলে বিবাদীরা বিভিন্ন সময় আমাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে, প্রাণনাশের হুমকি দেই ও মারধর করে।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা করলেও তারা কর্ণপাত করে না। ফলে আমি বিজ্ঞ আদালত ঝিনাইদহে হাজির হয়ে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করি। এরই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর সকালে বিবাদীরা আমার বসত বাড়ীর চারিপাশ তারের বেড়া দিয়ে ঘিরে দেয়।

এখন আমি ধানের মাঠে থাকা আমাদের চাষকৃত ধান আনতে পারছি না। আমরা আমাদের বাড়ী হইতে ঠিকমত আসা যাওয়া করতে পারছি না। আমার ছেলের স্কুল পড়ুয়া দুই মেয়ে স্কুলে যেতে পারছে না। বর্তমানে আমারা গৃহবন্দি অবস্থায় আছি।লিখিত অভিযোগের ১ নং বিবাদী মুক্তার আলীর সাথে কথা হলে তিনি জানান, আমি জমি পাবো ২১ শতক। কিন্তু আমি একশত কম নিয়েছি।

যে সকল অভিযোগ আমার বিরুদ্ধে করেছে তা আপনি গ্রামে এসে তদন্ত করে দেখেন। যদি এর কোন সত্যতা পান তাহলে আমি তার পায়ে ধরে মাফ চেয়ে নেব। মারধর দোকানপাট ভাঙচুররে অভিযোগও সত্য নয় বলে তিনি দাবি করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসককে অভিযোগের ব্যাপারে তদন্ত করে দেখার জন্য বলেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

ঝিনাইদহ জমি সংক্রান্ত বিরোধে কৃষকের বাড়ির চারপাশ ঘিরে দিলো প্রতিবেশীরা

আপডেট সময় ০৬:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪