ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ

তাইওয়ান নিয়ে জাপান সরকারের নীতি প্রশ্নবিদ্ধ

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৯:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সানা তাকাইচির তাইওয়ান-সম্পর্কিত এক সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের, তীব্র সমালোচনা করেছেন।

সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে ইশিবাও বলেন, তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে জাপানের আগের সরকারগুলো বিতর্কিত মন্তব্য করা থেকে বরাবরই বিরত থেকেছে।

এদিকে, আরেক সাবেক জাপানি প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সানা তাকাইচির মন্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, সানা সংকট উস্কে দিচ্ছেন এবং সামরিক সম্প্রসারণের অজুহাত হিসেবে একে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, তাইওয়ান চীনের অংশ এবং জাপানের চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
এ ছাড়া, বিরোধী দলগুলোও প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে। জাপানের সাংবিধানিক গণতান্ত্রিক দলের সদস্য ইচিরো ওজাওয়া স্পষ্টভাবে বলেছেন যে, তাকাইচির কর্মকাণ্ড ‘অত্যন্ত বিপজ্জনক’, কারণ একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে যে দায়িত্ববোধ ও জবাবদিহিতার বোধ আশা করা হয়, তা তার মধ্যে নেই।

টোকিও শিম্বুনে প্রকাশিত এক সম্পাদকীয় নিবন্ধেও তাকাইচির মন্তব্যকে ‘চীন-জাপান যৌথ বিবৃতি’-র লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে।

উল্লেখ্য, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি সম্প্রতি এক সংসদীয় বিতর্কের সময়, তাইওয়ান সম্পর্কে স্পষ্টতই উস্কানিমূলক মন্তব্য করেন। তিনি তার মন্তব্যে, তাইওয়ান প্রণালীর সমস্যায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপেরও ইঙ্গিত দেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

SBN

SBN

তাইওয়ান নিয়ে জাপান সরকারের নীতি প্রশ্নবিদ্ধ

আপডেট সময় ০৯:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫