ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় দুইজনের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর কাঙ্গালুপাড়া গ্রামের আনোয়ারুল হক এবং একই এলাকার ছামিউল ইসলাম ওরফে শুভ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবরা রসুলপুর এলাকার শরিফুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ের পর থেকেই গৃহবধূ আকলিমা খাতুন পারিবারিক অশান্তির কারণে প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। তার মা আবারও শ্বশুরবাড়িতে পাঠালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

২০২০ সালের ১৫ আগস্ট শ্বশুরবাড়িতে ঝগড়ার জেরে আকলিমা বাবার বাড়িতে ফিরে আসেন। পরদিন ভোর থেকে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে ২২ আগস্ট সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর মৎস্য খামারের পেছনে বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আকলিমার মা মমতাজ বেগম হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্ত দুই যুবক গৃহবধূ আকলিমাকে গণধর্ষণের পর হত্যা করেছে। মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

রায় ঘোষণার সময় আদালতে ভুক্তভোগী পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় ১০:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫