ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২

মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‍্যাবের ভাষ্য, তারা মাদক কারবারি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

(বুধবার, ১৫ মে) সকালে র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধুকরকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বকশীবাড়ী গ্রামের আবু তাহের সরদারের ছেলে মো. রেজাউল করিম (৪৩) এবং একই উপজেলার টেপা পলাশী গ্রামের আ. মজিদের ছেলে মো. হাবিব মিয়া (২২)।

বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড়ের বাঁশকাটা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-১৩ গাইবান্ধার (সিপিসি-৩) সদস্যরা। রাত ১টার দিকে লালমনিরহাট থেকে ‘শুভ বসুন্ধরা’ নামে এক বাসে তল্লাশি চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিল জব্দসহ ওই দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সুকৌশলে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পলাশবাড়ী থানায় পাঠানো হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪