ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

ফুলবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বারাইহাট নামক স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক ও ফুলবাড়ী থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২ জন আহত হন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের মোঃ খাজানুর ইসলামের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫) ও অটোরিকশার যাত্রী পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজালের স্ত্রী মোঃ জাহানারা বেগম (৪০)। পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের কাশেম আলীর স্ত্রী জিন্না খাতুন (৫০) ও কাশেম আলী (৬০) আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন রয়েছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা বেগতি দেখে ফুলবাড়ী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিতসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজিত জনতা আঞ্চলিক মহাসড়কটিতে যান চলাচল বন্ধ করে প্রায় দুই ঘন্টা অবরোধ করেন। পরে সেখানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী নিহতদের ক্ষতি পুরন প্রদানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

ফুলবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৬:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪