ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

‎বরুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

মোঃ ইকরামূল হক

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
‎উল্লেখ্য এই প্রতিপাদ্যের মাধ্যমে কর্মস্থলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের প্রতি সহমর্মিতাসুলভ আচরণ করা এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার ওপরও এবার গুরুত্বারোপ করা হয়েছে।

‎এদিন বক্তারা বলেন, আজ অনেকেই জানেন, ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ করা যায়, অর্থাৎ যাঁদের ডায়াবেটিস নেই, তাঁরা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলতে পারেন, তাহলে ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। সাধারণত কায়িক পরিশ্রম না করলে এবং মাত্রাতিরিক্ত ফাস্ট ফুড খেলে ও কোমল পানীয় পান করলে বা মোটা হয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এসব বিষয়ে তাই সচেতন হওয়া প্রয়োজন। আর যদি কোনো কারণে ডায়াবেটিস হয়েই যায়, তবে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সচেতন হতে হবে। যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের জটিলতা থেকে মুক্ত থাকতে পারেন। ডায়াবেটিক রোগীদের তাই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে জানতে হবে এবং এ বিষয়ে সচেতন থাকতে হবে।

‎বরুড়া উপজেলা ডায়বেটিক এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক সহকারী অধ্যাপক আবদুল জলিলের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ডাঃ রুমন কুমার, ডাঃ রবিউল আলম শাকিব, মাষ্টার মাহবুবুল হক ভুঁইয়া সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

‎বরুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

আপডেট সময় ০২:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫