ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

বাধ্য হয়েছি

বাধ্য হয়েছি
সেন্টু রঞ্জন চক্রবর্তী

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
পশুবৃত্তির বিকাশ দেখি
নির্মম নিষ্ঠুর নৃষংশতা সাথে
মেতে উঠে যখনি মানুষ,
রাত্রির নিস্তব্দতা নেমে আসে দিনে
মানুষেরা দায় শোধ করে রক্ত ঋণে
বিনাশী উৎসবে প্রাণের সংহার
নিজেকে ঠিক রাখতে পারিনা আর
চারদিকে নগ্নতা ছড়ায় কাপুরুষ।

কোথায় সভ্যতা?
কোথায় সে মিথ্যে ধর্মের বাণী?
পতিতালয়ের রমণী সগৌরবে
সেজেছে সিংহাসনে রানী
দাবি করে বলে “আমি সতী”,
ইচ্ছে করে একদম ঘার ধরে
জিজ্ঞাসা করি ক্রোধে
মেতে উঠি একা প্রতিশোধে
প্রতীক্ষনে নরক রচে নিরীহ জনপদে
বাড়ায় যারা চরম দুর্গতি।

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
খুন লেগে আছে যার হাতে
তক্তপোষে যখনি দেখি আসিন
নিয়েছে শাসনের ভার,
আমার রক্ত উত্তপ্ত হয়ে উঠে
দিকবিদিক ছুটে
শৃঙ্খলার সকল বাঁধন টুটে
লালিত স্বপ্নেরা শিশুর মতো কাঁদে
তাই, ধুলার মতোই বারুদ উড়াই ঘৃণার।

বন্ধুরা
এইতো এসেছে দারুন দিন
হিসেব নেয়ার উপযুক্ত সময়
শ্মশানের আগুন তুলে নাও হাতে
তফাৎ নেই আজ দিনরাতে ,
শত্রুর ঘরে দাও হানা
কেউ নেই করে মানা
মাটি ফুরে উঠেছে রক্তবীজ
তোমার সাথী হতে জেগে আছে তারা
অন্যায় ভেসে যাক আজকে রক্ত প্রপাতে।

(আগরতলা ১২/১২/২০২৪)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

বাধ্য হয়েছি

আপডেট সময় ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বাধ্য হয়েছি
সেন্টু রঞ্জন চক্রবর্তী

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
পশুবৃত্তির বিকাশ দেখি
নির্মম নিষ্ঠুর নৃষংশতা সাথে
মেতে উঠে যখনি মানুষ,
রাত্রির নিস্তব্দতা নেমে আসে দিনে
মানুষেরা দায় শোধ করে রক্ত ঋণে
বিনাশী উৎসবে প্রাণের সংহার
নিজেকে ঠিক রাখতে পারিনা আর
চারদিকে নগ্নতা ছড়ায় কাপুরুষ।

কোথায় সভ্যতা?
কোথায় সে মিথ্যে ধর্মের বাণী?
পতিতালয়ের রমণী সগৌরবে
সেজেছে সিংহাসনে রানী
দাবি করে বলে “আমি সতী”,
ইচ্ছে করে একদম ঘার ধরে
জিজ্ঞাসা করি ক্রোধে
মেতে উঠি একা প্রতিশোধে
প্রতীক্ষনে নরক রচে নিরীহ জনপদে
বাড়ায় যারা চরম দুর্গতি।

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
খুন লেগে আছে যার হাতে
তক্তপোষে যখনি দেখি আসিন
নিয়েছে শাসনের ভার,
আমার রক্ত উত্তপ্ত হয়ে উঠে
দিকবিদিক ছুটে
শৃঙ্খলার সকল বাঁধন টুটে
লালিত স্বপ্নেরা শিশুর মতো কাঁদে
তাই, ধুলার মতোই বারুদ উড়াই ঘৃণার।

বন্ধুরা
এইতো এসেছে দারুন দিন
হিসেব নেয়ার উপযুক্ত সময়
শ্মশানের আগুন তুলে নাও হাতে
তফাৎ নেই আজ দিনরাতে ,
শত্রুর ঘরে দাও হানা
কেউ নেই করে মানা
মাটি ফুরে উঠেছে রক্তবীজ
তোমার সাথী হতে জেগে আছে তারা
অন্যায় ভেসে যাক আজকে রক্ত প্রপাতে।

(আগরতলা ১২/১২/২০২৪)