ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ শেখ মফিজুর রহমান (২৯) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বাংলাদেশ ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক। এছাড়াও দৈনিক নাগরিক ভাবনার শার্শা উপজেলা প্রতিনিধি এবং জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে।

শনিবার (৩১ আগষ্ট) বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও হোন্ডা মটরসাইকেল সহ তাকে আটক করা হয়। আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্তে হতে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল পান্তাপাড় ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে ১ জনকে আটক করে।

এসময় মফিজের ঘাড় ব্যাগ থেকে উদ্ধারপূর্ব ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য ২,১১,৫০০/-(দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা)। তিনি আরও জানান বর্তমান যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী চেকপোষ্টে বিজিবির নজরদারী কড়াকাড়ি করায় মাদক ব্যবসায়ীরা গ্রামের পথ অবলম্বন করছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে। আটক আসামিরা সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ সহ বিক্রয় করে থাকে। তাছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে এই সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে।

ফেন্সিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহারিত মটরসাইকেলে স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে ব্যবসা পরিচালনা করে আসছে। আটক মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক

আপডেট সময় ০৬:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪