ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

মুরাদনগরে ড্রেজারে কাটা ডোবায় পড়ে প্রান গেলো দুই বোনের

মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)

অবৈধ ড্রেজার মেশিনে মাটি কেটে করা ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো আপন দুই বোনের। শুক্রবার (৮ই নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সামিয়া(১৩) ও সামিবা (৭) গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রি সোহেল মিয়ার মেয়ে।

মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টায় উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া (১৩) ও সামিবা (৭) গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রী সোহেল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রি সোহেল মিয়ার বাড়ির পাশে ড্রেজারে কাটা ডোবার পানিতে তার ছোট্ট দুই মেয়ে পড়ে হাবুডুবু খাচ্ছিল। এটা দেখে দুই বোনকে উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন বড় বোন সামিয়া (১৩)। এসময় চার বছরের ছোট বোনটিকে সে উদ্ধার করে মেঝো বোন সামিবাকে উদ্ধার করতে যান। সামিবাকে উদ্ধার করতে গিয়ে বোনকে নিয়ে পানিতে গর্তের গভীরে তলিয়ে গিয়ে প্রান হারায় সামিয়া ও সামিবা।

বাচ্চাদের দুপুরের খাবার খাওয়ার জন্য ওদের মা খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে দুই মেয়েকে পানিতে ভেসে উঠতে দেখে চিৎকার চেচামেচি শুরু করেন। তাদের মায়ের আত্ম চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বাচ্চা দুটিকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। আপন দুই শিশু বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

মুরাদনগরে ড্রেজারে কাটা ডোবায় পড়ে প্রান গেলো দুই বোনের

আপডেট সময় ০২:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪