ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

মুরাদনগরে পুলিশ পরিচয়ে থানার সামনে থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানার সমনে পিকআপ ভ্যান আটকিয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে ১লক্ষ দুই হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর দাবি ঘটনার পরদিন লিখিত অভিযোগ নিয়ে বেশ কয়েকবার থানায় গেলেও কোন কর্মকর্তা এই অভিযোগ গ্রহন করেনি! অপর দিকে মুরাদনগর থানা পুলিশের দাবী কেউ অভিযোগ নিয়ে আসেনি আর ছিনতাইয়ের বিষয়টি তাদের অজানা।

থানার সামনে থেকে গাড়ী তল্লাশীর নামে টাকা ছিনতাই ও পাল্টা পাল্টি এমন অভিযোগে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরী হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মুরাদনগর থানায় প্রবেশের মূলফটকে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ও অভিযোগকারী মৎস্য ব্যবসায়ী সঞ্জিত চন্দ্র সরকার (৫২) মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মনোরঞ্জন চন্দ্র সরকারের ছেলে।

ভুক্তভোগী জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমি মাছ ক্রয় করে শহরে নিয়ে বিক্রি করি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানা এলাকা থেকে মাছ ক্রয় করতে যাই। সেখান থেকে যে পরিমাণ মাছ ক্রয় করার কথা ছিল তা করতে না পারায় আমার কাছে নগদ ১ লক্ষ টাকা থেকে যায়।

রাত ১টার দিকে পিকআপ ভ্যানে করে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বর এলাকায় আসলে পুলিশ পরিচয়ে একটি সাদা প্রাইভেটকার ও দুইটি মোটরসাইকেলে থাকা ৬ জন ব্যক্তি আমাদেরকে আটকায়। তারা তখন তল্লাশি করতে চাইলে আমরা তাদেরকে থানায় যেতে বলি। একপর্যায়ে তারা আমাদেরকে থানার মূলফটকের সামনে নিয়ে আসে।

আমরা থানার ভিতরে প্রবেশ করতে চাইলে তারা জোরপূর্বক সেখানে গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে পিকআপ ভ্যানের ড্রাইভার এর কাছে থাকা ২হাজার টাকা ও তার কাছে রাখা আমার ১ লক্ষ টাকা তারা মারধর করে জোরপূর্বক নিয়ে যায়। পরে আমরা পুলিশের সহযোগিতা চেয়ে শোর-চিৎকার করলে তারা দ্রুত সেই প্রাইভেটকার ও দুইটি মোটরসাইকেল নিয়ে গোমতী নদীর বেরীবাঁধের উপর দিয়ে পশ্চিম দিকে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক থানায় জানানো হলে তারা পরদিন সকালে অভিযোগ নিয়ে আসতে বলেন। বুধবার সকাল ১০টায় অভিযোগ নিয়ে থানায় গেলেও দুপুর পর্যন্ত থানায় কর্মরত কেউই আমার অভিযোগ গ্রহণ করতে রাজি না হওয়া বাড়িতে চলে আসি।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ

SBN

SBN

মুরাদনগরে পুলিশ পরিচয়ে থানার সামনে থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আপডেট সময় ০৮:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪