ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মাহফুজুর রহমান, মুরাদনগর উপজেলা (কুমিল্লা)

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিবাদ্যে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১.৩০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।

যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক ফাতেমা তুজ জোহরা, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদ, দিঘীরপাড় মাদ্রাসার সুপার আবুল খায়ের ইয়াহিয়া, বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও আন্দিকুট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোশারফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুড়াখাল কুরুন্ডি মাদ্রাসার সুপার আ ন ম জসিম উদ্দিন, কামাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, ভুবনের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়।

বিশ্বের শিক্ষকদের অবদান স্বীকার, তাদের মূল্যায়ন এবং এগিয়ে নেয়াসহ শিক্ষক ও শিক্ষণ প্রক্রিয়ায় চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনেস্কো দিবসটি পালনের উদ্যোগ নেয়। ২০২২ সালে থেকে বাংলাদেশে সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। এর আগে শিক্ষক সংগঠনগুলো দিবসটি উদযাপন করলেও সরকারিভাবে তা উদযাপিত হত না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট সময় ০৭:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪