ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যা গরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতি। তাই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দুর্বৃত্তায়িত রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ‘সুজন’ দীর্ঘ ২২’টি বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১২’নভেম্বর) সকাল ১০টায় মোংলা পোর্ট পৌরসভা চত্বরে সুজন-সুশাসনের জন্য নাগরিক’র ২২’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন ‘সুজন’ মোংলার সাধারণ সম্পাদক মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। এখন অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ।

এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ‘সুজন’ মোংলার সাধারণ সম্পাদক মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, জন আকাংখা অনুযায়ী দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে, নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রনয়ণ করতে হবে। নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রবর্তনের আহ্বান জানাই। জনপ্রশাসন, পুলিশ, দুদকের মতো প্রতিষ্ঠান কোন দলের কাছে নয়, রাস্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। গণমাধ্যম যাতে ভীতিমূক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারের কর্মকান্ডে সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে।

এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, ‘সুজন’ নেতা নাজমুল হক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ‘সুজন’ সংগঠক সুনীতি রায়, মাহারুফ বিল্লাহ, ইয়ুথ লিডার হাছিব সরদার, শাহিন খলিফা, আরাফাত আমীন দুর্জয়, ডলার মোল্লা প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে

আপডেট সময় ০৪:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪