ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

লাকসামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ জে সোহেল, কুমিল্লা

কুমিল্লার লাকসামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় ঘরের পিছনে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ পায় তার পরিবার। এর আগের রাতে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় তার পরিবার।

ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার ১ নং বাকই দঃ ইউনিয়ন এর আসরা গ্রামের মোল্লা বাড়িতে। লাশটি মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী পারুল আক্তারের (৪৬)। পারুলের ছেলে ফরিদ বিষয়টি নিশ্চিত করে।

তার তথ্য অনুযায়ী পারিবারিক ভাবে খুবই সুখে তাদের কোনও সমস্যা ছিল না। তিনি জানান, প্রতিদিনের মতো রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের এক কক্ষে আমার বাবা-মা, আরেকটিতে সন্তানদের নিয়ে আমি ও আমার স্ত্রী এবং আরেক কক্ষে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ে। মা রাতের কোন এক সময় উঠে বাইরে যায়। আড়াইটার দিকে উঠে দেখি মা নেই। ভেবেছিলাম, বাথরুমে আছে। আমিও ঘুমিয়ে যাই। বাবাও ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরেও মা কে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর বেলা ১১টায় ঘরের পেছনে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখি। ঘরের পেছনের একটি গাছে দড়ি দিয়ে ঝুলানো ছিল মায়ের লাশ।

তিনি বলেন, আমার মায়ের লাশ দেখে বোঝার উপায় নেই উনি আত্মহত্যা করেছেন। ওনার চোখ, মুখ স্বাভাবিক। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আইনি ব্যবস্থা নেবো।

লাকসাম থানার সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হয়। লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। তবে এখন একটি অপমৃত্যুর মামলা করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

লাকসামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪