ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ

লাকসাম পৌর প্রশাসকের দায়িত্বে ইউএনও

মাসুূদ ফারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)

কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের সকল পৌরসভার মতো লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়েরকে অপসারণ করা হয়। এরপর ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক এস.এম গোলাম কিবরিয়াকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

সর্বশেষ ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে ইউএনও কাউছার হামিদ পৌরসভার সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় পৌর নাগরিক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা চেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

SBN

SBN

লাকসাম পৌর প্রশাসকের দায়িত্বে ইউএনও

আপডেট সময় ১০:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪