ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

লামায় ৭টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা

  • মোঃআমান উল্লাহ
  • আপডেট সময় ০৪:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের লম্বাশিয়া পাড়া, শিবাতলী পাড়া ও হরিণখাইয়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে লামা উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেবের নেতৃত্বে এ অভিযান চলে।অভিযান চালিয়ে , MBM ব্রিকস (প্রো: মো: মহিউদ্দিন, সাং: লম্বাশিয়া পাড়া, ফাইতং), MBI ব্রিকস (প্রো: মো: এনামুল হক, সাং: শিবাতলী পাড়া, ফাইতং), UMB ব্রিকস (প্রো: আল মামুন, সাং: শিবাতলী পাড়া, ফাইতং), ABC-4 (প্রো: মো: বেলাল উদ্দিন, সাং: শিবাতলী পাড়া, ফাইতং), MHB ব্রিকস (প্রো: মো: রিয়াদুল ইসলাম, সাং: ফাদুর ছড়া, ফাইতং), BBM-2 (প্রো: মোক্তার আহমদ, সাং: শিবাতলী পাড়া, ফাইতং), UBM ব্রিকস (প্রো: মো: অলি উল্লাহ, সাং: হরিণখাইয়া, ফাইতং, লামা)। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারা অনুযায়ী প্রতিটি ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা করে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।বান্দরবান পরিবেশ অধিদপ্তর, লামা বন বিভাগ; লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও লামা থানার সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সকল ইটভাটার মালিকদের অবৈধ ভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

লামায় ৭টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫