
মুন্নি আহমেদ, সিরাজগঞ্জ (তাড়াশ)
সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের জিকেএস হাসপাতালের মোড় থেকে খুটিগাছা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারন মানূষ।
রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনও সংস্কার না হওয়ায় সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার আট ইউনিয়নের জনসাধারণ ওই সড়ক দিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করে থাকেন। কৃষকের বিভিন্ন ফসল বহনের ট্রাক এবং বিভিন্ন কোম্পানির মালামাল ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত ভ্যান গাড়ি যাতায়াত করে এই সড়ক দিয়ে।
যানবাহনের চালকেরা জানান, সড়কটির অবস্থা এত খারাপ যে, ৫ মিনিটের রাস্তা পার হতে আধা ঘন্টা লেগে যায়। গর্ভবতী নারী ও অসুস্থদের হাসপাতাল পৌছাতে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এমন অভিযোগ স্থানীয়দেরও। দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে আছে সড়কটি। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো ফজলুর রহমান বলেন, সড়কের ১ কিলোমিটার পর্যন্ত বেহাল দশার বিষয়টি তিনি অবগত আছেন। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের কাজ দ্রুতই পদক্ষপ নেওয়া হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























