ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

সরাইল উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক

দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য ক্রেস্ট তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মেজবাহ উল আলম ভূঁইয়া।

জানা গেছে, ২০২২ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন। টানা দ্বিতীয়বারের মতো সরাইল উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক – ২০২৪ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইতি আক্তার প্রমুখ।

এই কৃতিত্বপূর্ণ সম্মান অর্জনের জন্য কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ

SBN

SBN

সরাইল উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক

আপডেট সময় ০৯:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪