ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

সহযোগিতা জোরদার করা দু’পক্ষের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ:লি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৭:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

১৩ ই সেপ্টেম্বর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, দুবাইয়ে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চলতি বছর চীন ও ইউএই’র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। বিগত ৪০ বছরে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা সামনে এগিয়েছে এবং ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। চীন ইউএই’র সাথে হাতে হাত রেখে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ঘনিষ্ঠতর করতে চায়। আর এর উদ্দেশ্য, দু’দেশের সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগানো এবং দু’দেশের জনগণের জন্য নতুন কল্যাণ সৃষ্টি করা।

লি আরও বলেন, চীন ও ইউএই অভিন্ন উন্নয়নের পথে একে অপরের ভালো অংশীদার। সহযোগিতা জোরদার করা দু’পক্ষের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ। চীন ইউএই’র সাথে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে ইচ্ছুক।

তিনি আশা করেন, দু’পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা কাজে লাগাবে; একে অপরের প্রাধান্যের সদ্ব্যবহার করবে; আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মাত্রা সম্প্রসারণ করবে; এবং অবকাঠামো, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও জোরদার করবে।

এ সময় আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, ইউএই সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং সবসময় ‘এক-চীননীতি’ মেনে চলে। ইউএই চীনের সাথে যোগাযোগ জোরদার করতে; বাণিজ্য সম্প্রসারণ করতে; বিনিয়োগ, জ্বালানি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে; সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠতর করতে; এবং ইউএই-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে ইচ্ছুক।

সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

সহযোগিতা জোরদার করা দু’পক্ষের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ:লি

আপডেট সময় ০৭:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪