ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

সেনবাগে বিদ্যুৎপৃষ্টে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে।

মোহাম্মদ ছানা উল্যাত, নোয়াখালী

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর আলম (৫০) ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর তার মাছের প্রজেক্টের পুকুরে সেচ দিয়ে মাছ বিক্রি করে। এরপর প্রজেক্টের পুকুরে পুনরায় পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। দীর্ঘ ক্ষণেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে প্রজেক্টে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রজেক্টের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মাছ চাষীর মৃত্যু হয়। পরিবার চাইলে এই ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

সেনবাগে বিদ্যুৎপৃষ্টে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে।

আপডেট সময় ০৩:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪