ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

হত্যা মামলায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে মারপিট, গুরুত্বর জখম, ভয়ভীতি ও বোমা বিস্ফোরণ মামলার আসামী ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মাহবুবুর রহমান এ রায় দেন।

পুলিশ জানায়, দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে পালিয়ে থাকায় গতকাল শনিবার ঢাকার হাজারীবাগ থানা পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে আজ দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে আসা হলে কাগজ পত্র প্রস্তুতিতে সময় লাগায় সন্ধ্যার পর তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের বিচারক তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, আসামীর বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড ও জামিন না মঞ্জুর করে আগামী তিন নভেম্বর শুনানীর দিন ধার্য করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ

SBN

SBN

হত্যা মামলায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ

আপডেট সময় ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪