ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

হাতিয়াতে ৩৬ জেলে আটক, এতিমখানায় গেল ১০মণ ইলিশ

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর মুক্তারিয়া, নিঝুম দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

এসময় ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ মাছ, দুটি কাঠের ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দ করা জাল হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আটক জেলেদের মুচলেকা গ্রহণ করে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়ার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির রহমান বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই কোস্টগার্ড ইলিশ সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করে। জনস্বার্থে আমাদের অভিযান ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

হাতিয়াতে ৩৬ জেলে আটক, এতিমখানায় গেল ১০মণ ইলিশ

আপডেট সময় ০৬:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪