ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

আন্তর্জাতিক

শান্তি ও উন্নয়নে যৌথ ভূমিকার অঙ্গীকার চীন ও আফ্রিকান ইউনিয়নের

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ) কমিশনের চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ, ৮ জানুয়ারি, (বৃহস্পতিবার) আদ্দিস আবাবায়, নবম চীন-আফ্রিকা কৌশলগত সংলাপে অংশগ্রহণ করেন। তাঁরা ‘চীন-আফ্রিকা মানুষে মানুষে বিনিময় বছর, ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চেয়ারপারসন ইউসুফ আধুনিকায়ন, বিশ্ব প্রশাসন, আফ্রিকার ওপর চীনের শূন্য শুল্ক আরোপ ব্যবস্থা, আন্তর্জাতিক মধ্যস্থতা ইনস্টিটিউট, এবং ‘আফ্রিকার শিং অঞ্চলে শান্তিপূর্ণ উন্নয়নের দৃষ্টিভঙ্গি’, ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন। সংলাপে দু’পক্ষ একমত হয় যে, চীন ও এইউ-র মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ব্যাপক মতৈক্য আছে। দু’পক্ষের উচিত, যৌথভাবে বৈশ্বিক দক্ষিণের অধিকার রক্ষা এবং একে অপরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সমর্থন দেওয়া। দু’পক্ষ অব্যাহতভাবে সমন্বয় ও সহযোগিতা জোরদার করে, হাতে হাত রেখে, বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য আরও বেশি ইতিবাচক শক্তি যোগাবে।ওয়াং ই এবং ইউসুফ স্বাক্ষরিত বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি এবং সমঝোতার কার্যকর ত্বরান্বিত করার কথা পুনরায় ঘোষণা করার পাশাপাশি, অব্যাহতভাবে চীন ও এইউ’র বাস্তব সহযোগিতার সম্ভাবনা খুঁজে দেখা এবং আরও ভালোভাবে দু’পক্ষের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতেও দু’পক্ষ রাজি হয়েছে। সূত্র :প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শান্তি ও উন্নয়নে যৌথ ভূমিকার অঙ্গীকার চীন ও আফ্রিকান ইউনিয়নের