ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময়

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময়

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট বার সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন পরিচালনার আইনি কাঠামো, রাজনৈতিক ও প্রচারণার পরিবেশ নিয়ে আলোচনা হয়।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পক্ষে ইরিনি মারিয়া গৌনারি ও মারসেল নাগী বৈঠকে অংশ নেন। এ সময় তারা নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন আইন, আচরণবিধি এবং আইনের শাসন নিশ্চিতের বিষয়গুলো সম্পর্কে ধারণা নেন। সভায় ব্যারিস্টার সাকিব মাহবুবসহ অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্পাদিত প্রশাসনিক চুক্তির আওতায় গঠিত ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আসন্ন সাধারণ নির্বাচনে সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন করবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট বার সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন পরিচালনার আইনি কাঠামো, রাজনৈতিক ও প্রচারণার পরিবেশ নিয়ে আলোচনা হয়।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পক্ষে ইরিনি মারিয়া গৌনারি ও মারসেল নাগী বৈঠকে অংশ নেন। এ সময় তারা নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন আইন, আচরণবিধি এবং আইনের শাসন নিশ্চিতের বিষয়গুলো সম্পর্কে ধারণা নেন। সভায় ব্যারিস্টার সাকিব মাহবুবসহ অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্পাদিত প্রশাসনিক চুক্তির আওতায় গঠিত ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আসন্ন সাধারণ নির্বাচনে সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন করবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত