রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
দিপু হত্যায় নেতৃত্বদানকারী আরেক আসামি গ্রেপ্তার
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় ইয়াছিন আরাফাত (২৫) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বাবার নাম গাজী মিয়া। মায়ের নাম সফুরা খাতুন।
বাড়ি ভালুকার হবিরবাড়ি এলাকার কড়ইতলা মোড়ে। তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক। দিপু হত্যাকাণ্ডের পরপরই তিনি আত্মগোপনে চলে যান।
জানা গেছে, হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির ফটকে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, ভুক্তভোগী দিপুকে স্রোতের মতো মারধর করে ফটকের সামনে হত্যা করা এবং পরবর্তী সময়ে রশি দিয়ে মরদেহ টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় মরদেহ পোড়ানোয় নেতৃত্বদানকারী বেশ কয়েকজনের মাঝে আরাফাত অন্যতম একজন।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন