ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষককে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে ৪ শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। 

চাঁদপুর-৫ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজনকে অর্থদন্ড দেয়া হয়েছে। এছাড়া একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘন ও শান্তিশৃংখলা রক্ষার্থে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। আশাকরি সবাই আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষককে জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে ৪ শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। 

চাঁদপুর-৫ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজনকে অর্থদন্ড দেয়া হয়েছে। এছাড়া একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘন ও শান্তিশৃংখলা রক্ষার্থে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। আশাকরি সবাই আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত