কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে দেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁ। তীব্র শীতের প্রভাবে বিপাকে পড়েছেন রাণীনগর উপজেলার অসহায় ও ছিন্নমূল মানুষজন। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রাণীনগর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাণীনগর উপজেলার বিএনপির মোড় এলাকায় অসচ্ছল ও দুস্থ ৭০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও নওগাঁ জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মোঃ রাশেদ ইলিয়াস। তিনি বলেন, স্বাধীনতার আগ থেকেই আলেম-উলামাদের নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতা যুদ্ধে সংগঠনটির গুরুত্বপূর্ণ অবদানের কথাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আনোয়ার হোসেন, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, রাণীনগর শের বাংলা সরকারি কলেজের বিভাগীয় প্রধান জনাব দেওয়ান মতিউর রহমান স্বপন এবং রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মোঃ মোজাফফর হোসেন।
বক্তারা ইসলামী রাজনীতির প্রতি একাত্মতা প্রকাশ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শীতের তীব্রতা থেকে দেশবাসীকে রক্ষা এবং মানবতার কল্যাণ কামনায় শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন