ঢাকা   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে টপসয়েল কাটার দায়ে মাটি ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ মাঠে অবৈধভাবে টপসয়েল কাটার সময় মাটি ব্যবসায়ী মোঃ রাশেদকে আটক করা হয়।

ওই সময় ভ্রাম্যমাণ আদালতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ১৫ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। 

প্রশাসন জানায়, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

শাহরাস্তিতে টপসয়েল কাটার দায়ে মাটি ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ মাঠে অবৈধভাবে টপসয়েল কাটার সময় মাটি ব্যবসায়ী মোঃ রাশেদকে আটক করা হয়।

ওই সময় ভ্রাম্যমাণ আদালতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ১৫ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। 

প্রশাসন জানায়, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত