ঢাকা   রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ১৯ জন ডাকাত আটক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ১৯ জন ডাকাত আটক

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান; ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১ টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত আটক।

রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার রাত ১১ টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে আলো নিভিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড জাহাজ কর্তৃক বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য একটি বোট হতে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মোঃ আনিস (৪০) গুলিবিদ্ধ হয়।

পরবর্তীতে, কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১ টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় আহত ডাকাতকে জীবিত উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করে।

জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ১৯ জন ডাকাত আটক

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত