চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা গ্রামের উত্তর মাঠে ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড করা হয়।
জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় ওই মাঠে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী মোঃ আলী আহমদের পক্ষে মো. নয়নকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে শাহরাস্তি থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
ওই সময় অভিযুক্ত মাটি ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত হবেন না মর্মে উপজেলা প্রশাসনের কাছে মুচলেকা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন