সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই জনের কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশে প্রচলিত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে চলার কথা থাকলেও দেশের বিভিন্ন স্থানে উল্লেখিত আইনের বিধি নিষেধ লঙ্ঘিত হচ্ছে। উল্লেখিত আইনের বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জের সহায়তায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৩/০১/২০২৬ খ্রি. আনুমানিক রাত ২০.০০ ঘটিকা হতে ২৩.০০ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ০২ জন ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড সাজা প্রদান করে। সাজা প্রাপ্ত ব্যক্তিরা হল-১। মোঃ ইমন আলী (২৩), পিতা-আব্দুল ওয়াহাব, সাং- কুটিরচর, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ (৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড সাজা প্রাপ্ত) এবং ২। আতাউর রহমান (৫০), পিতা- মৃত, দেওয়ান আলী, সাং- হোসেনপাড়া, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ (৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড সাজা প্রাপ্ত)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন