ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

চান্দিনায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিশাল মিছিল

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী  আতিকুল আলম শাওনের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ঢাক-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মিছিলটি মোকামবাড়ি থেকে শুরু করে ঢাক-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বেলাশ্বর দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.কামাল হোসেন কাউন্সিলর, ৪নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রুহুল আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম চারু মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, পৌর যুবদল যুগ্ম-আহবায়ক আবু তাহের টিটু, সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, যুবদল নেতা আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. জুয়েল, মো. আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা কামাল, মো. রবিউল, ৪নং ওয়ার্ড মৎস্যজীবি দল সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইমন, ওয়ার্ড কৃষকদল সভাপতি মো. ওয়াসিম, সাধারণ সম্পাদক মো. জামাল, শ্রমিকদল ওয়ার্ড সভাপতি মো. আবুল হাসেম, তাঁতীদল নেতা মো. আবু তাহের, মোস্তফা কামাল কন্ট্রাক্টর, বিএনপি নেতা মো. জাকির, মো. শফিক, মো. হাকিম, মো. হাসান, মো. আবুল কাসেম, মো. ময়নাল হোসেন মনু, মীর মনির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। তিনি কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের দিনই  তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এরপরও থেমে নেই তার প্রচারণা। উল্টো দ্বিগুণ উৎসাহ নিয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা, ভোট ও সমর্থন প্রার্থনা করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চান্দিনায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিশাল মিছিল

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত