বিএনপির সাবেক চেয়ারপার্সন গনতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া আমাকে ভোলার জনগনের খেদমত করার দ্বায়িত্ব দিয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর তারই সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাকে আসন্ন নির্বাচনে ভোলায় বিএনপি সমর্থিত প্রার্থী করেছেন। তাই দেশ গড়তে রাগ ক্ষোভ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর ঐক্যবদ্ধ ভাবে জনগনের সমর্থন পেলে ভোলাকে শান্তির জনপদ তৈরী করবো। সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভোলা- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচনী প্রচারনায় এক পথ সভায় এ কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষনার পর আন্দলিভ রহমান পার্থ নির্বাচনী প্রচারনা চালাতে শনিবার ঢাকা থেকে সড়ক পথে বেলা ১২টায় ভোলায় এসে পৌছেলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলদিয়ে বরন করেন।
এ সময় তিনি ভোলা খেয়াঘাট থেকে উকিল পাড়া নিজ বাসভবনে যাওয়ার সময় রাস্তার ২ পাশে নেতাকর্মীরা দারিয়ে থেকে ফুল ও করতালীর মাধ্যমে স্বাগত জানান। প্রতিমধ্যে স্হানীয় নতুনবাজার দলীয় কার্যালয়ে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি- প্রতিপক্ষ অন্যান্য দলের প্রার্থীদের নির্বিগ্নে নির্বাচনী প্রচারনা চালাতে নেতাকর্মীদের সহযোগীতা করার নিদ্দেশনা প্রদান করেন। তিনি বলেন- ভোলাকে সিঙ্গাপুর নয় তবে ভোলার জনগনের সহযোগীতা পেলে চাঁদাবাজী, টেন্ডারবাজী,শালিসীর নামে টাকা আদায়ে বন্ধে পদক্ষেপ গ্রহন করবেন এবং ভোলাকে একটি শান্তির জনপদ তৈরী করার আশা ব্যক্ত করেন।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন