নানান নাটকিয়তার পর অবশেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা- ২ আসনে ১১দলীয় জোটের প্রার্থী এলডিপির ভাইস চেয়ারম্যান মোকফারউদ্দিন চৌধুরী নির্বাচন থেকে সরে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করীমকে সমর্থন দিলেন।
রবিবার বেলা ৩ টায় ভোলা প্রেসক্লাবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা শাখা এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। এলডিপি প্রার্থীর পক্ষে জেলা কমিটির সভাপতি বশির আহমেদ লিখিত বক্তব্যে বলেন- জন সমর্থন ও দলীয় বিবেচনায় জোট প্রার্থী দাড়িপাল্লা প্রতিকে ভোলা- ২ আসনে মাওলানা ফজলুল করিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলডিপির পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতা করা হবে বলে জানান।
উল্লেখ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়েতী ইসলামের পক্ষ থেকে মাওলানা ফজলুল করীমকে মনোনয়ন দেওয়া হয়। পরে জোটগত নির্বাচনে ১১ দলীয় প্রার্থী হিসেবে এলডিপি কে ছেড়ে দিলে এ আসনে এলডিপির ভাইস চেয়ারম্যান মোকফারউদ্দিন চৌধুরী কে মনোনয়ন দিলে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। উভয়ে মনোনয়ন দাখিল করলেও নির্ধারিত সময়ে জামায়েতী ইসলাম প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় দেখা দেয় জটিলতা।
গত ২ দিন পূর্বে জামায়েতী ইসলামের প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষনা দেন। কিন্তুু হটাত করে নাটকীয় মোড় নেয় ১১ দলীয় জোট। ফলে এলডিপি জেলা কমিটি কেন্দ্রের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে তাদের প্রার্থী জামায়েতী ইসলামের প্রার্থীকে সমর্থন দিয়ে এলডিপি প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন