প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চীনে আনুষ্ঠানিক সফর করবেন। এটি আট বছরের মধ্যে চীনে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ২৭ জানুয়ারি (মঙ্গলবার) বলেন, চীন এই সফরকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যুক্তরাজ্যের সাথে একযোগে দুই দেশের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে ইচ্ছুক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে কুও চিয়া খুন বলেন, আগস্ট ২০২৪-এ, সি চিন পিং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোনে আলাপ করেন। নভেম্বর মাসে রিও ডি জেনিরোতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে তিনি স্টারমারের সাথে সাক্ষাৎ করেন, যা চীন-যুক্তরাজ্য সম্পর্ককে উন্নয়নের পথে নিয়ে যায়। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনশীল ও অস্থিরতায় ভরা। চীন ও যুক্তরাজ্য উভয়েই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখা ও সহযোগিতা জোরদার করা দুই দেশের জনগণের সাধারণ স্বার্থের অনুকূল এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকেও উৎসাহিত করে।
কুও চিয়া খুন আরও বলেন, যুক্তরাজ্যের লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে চীনের সাথে সুসংগত, টেকসই ও কৌশলগত চীন-যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে ইচ্ছা প্রকাশ করে আসছে এবং দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। চীন এই সফরকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যুক্তরাজ্যের সাথে রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বাস্তব সহযোগিতা গভীর করতে এবং একসাথে চীন-যুক্তরাজ্য সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে ইচ্ছুক। এছাড়াও দুই দেশ যৌথভাবে বিশ্বশান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দায়িত্বশীল প্রচেষ্টা ও অবদান রাখবে।
জানা গেছে, সি চিন পিং কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী লি ছিয়াং ও জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি পৃথকভাবে তাঁর সাথে বৈঠক ও সাক্ষাৎ করবেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও উভয়পক্ষের আগ্রহের বিষয়ে গভীরভাবে মতবিনিময় করবেন। বেইজিং ছাড়াও, স্টারমার সাংহাই সফর করবেন।
সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন