কুমিল্লার বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার সকাল ১১টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফল করার লক্ষ্যে দায়িত্ব প্রাপ্ত অফিসারের দিক নির্দেশনা প্রদান করেন। নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনে অবহেলা পাওয়া গেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করবেন বলে জানান। ১ ফেব্রুয়ারী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন