ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

দল নয়, আইন আগে

চাঁদপুরে নিজ দলের ৫ কর্মীকে পুলিশের হাতে তুলে দিলেন এমপি মানিক

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জানা যায়, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন এবং পরদিন ১৩ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতি হলে সংশ্লিষ্টদের শনাক্তে উদ্যোগ নেওয়া হয়। পরে ১৩ ফেব্রুয়ারি রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানা-এ সোপর্দ করা হয়।

আটকরা হলেন—ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানিয়েছেন, আটক পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নবনির্বাচিত এমপির এমন পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে আইনানুগ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়ার এই উদ্যোগকে অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চাঁদপুরে নিজ দলের ৫ কর্মীকে পুলিশের হাতে তুলে দিলেন এমপি মানিক

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জানা যায়, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন এবং পরদিন ১৩ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতি হলে সংশ্লিষ্টদের শনাক্তে উদ্যোগ নেওয়া হয়। পরে ১৩ ফেব্রুয়ারি রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানা-এ সোপর্দ করা হয়।

আটকরা হলেন—ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানিয়েছেন, আটক পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নবনির্বাচিত এমপির এমন পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে আইনানুগ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়ার এই উদ্যোগকে অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত