চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। ১৪ ফেব্রুয়ারি (শনিবার) ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– মোঃ বজলুর রহমান (২০), মোঃ মিনহাজ (২২) ও মোঃ শুভ (২০)। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। বিস্ফোরণে ওই বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন