শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তাকে গাছের সাথে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হুমায়ুন কবির বাবু পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন