ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমেই শপথ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত এমপিরা।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে সকাল ৯টা থেকেই জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সংসদ ভবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে প্রথা অনুসারে বিএনপির এমপিদের দিয়েই শপথ কার্যক্রম শুরু হয়। শপথের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অঙ্গীকার করেন তাঁরা।
নতুন এই সংসদের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন সবার দৃষ্টি সরকার গঠন ও মন্ত্রিসভা ঘোষণার দিকে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন