ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতীর সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকার ১১০৯ মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গারোকোনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটো গাড়িযোগে পাচারের সময় ১ লাখ ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

 উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে মাদকগুলো জব্দ করা হয়।

হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা চলছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আগেই আটক করা দ্বিতীয় বৃহত্তম মাদক চালান। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতীর সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকার ১১০৯ মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গারোকোনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটো গাড়িযোগে পাচারের সময় ১ লাখ ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

 উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে মাদকগুলো জব্দ করা হয়।

হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা চলছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আগেই আটক করা দ্বিতীয় বৃহত্তম মাদক চালান। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত