ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত সাংসদ শাওন

কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সাংসদ আতিকুল আলম শাওন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে ৮টি পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কাউন্সিলর শহিদুল ইসলাম সরকার, ফরহাদ করিম, লোকমান হোসেন শাহজাহান, কামাল হোসেন, শামীম মজুমদার, সাইফুল ইসলাম, সাদেক মেম্বার, বাবুল হোসেন, রোবেল মৃধা ও তারিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে সাংসদ শাওন বলেন, "দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন তাদের পুনর্বাসনে যা যা প্রয়োজন তা করতে আমি সচেষ্ট থাকব। দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।"

উল্লেখ্য, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামিরাপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর, ৩টি রান্নাঘরসহ মোট ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। অনেক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত সাংসদ শাওন

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সাংসদ আতিকুল আলম শাওন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে ৮টি পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কাউন্সিলর শহিদুল ইসলাম সরকার, ফরহাদ করিম, লোকমান হোসেন শাহজাহান, কামাল হোসেন, শামীম মজুমদার, সাইফুল ইসলাম, সাদেক মেম্বার, বাবুল হোসেন, রোবেল মৃধা ও তারিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে সাংসদ শাওন বলেন, "দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন তাদের পুনর্বাসনে যা যা প্রয়োজন তা করতে আমি সচেষ্ট থাকব। দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।"

উল্লেখ্য, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামিরাপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর, ৩টি রান্নাঘরসহ মোট ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। অনেক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত